• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের জয়দেবপুরে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলিসহ মো. রাসেল রানা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে জয়দেবপুর থানাধীন জানাকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১-এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যদের সঙ্গে সিপিএসসি, গাজীপুর ও সিপিসি-১, উত্তরা, ঢাকার একটি যৌথ আভিযানিক দল অভিযানে অংশ নেয়।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় রাসেল রানার বসতবাড়ির নিজ শয়নকক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি এবং একটি ব্ল্যাঙ্ক কার্তুজ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন—এমন তথ্য তাদের কাছে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জানাকুর এলাকায় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি করা হচ্ছে এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল রানাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এসআরবি।

গ্রেপ্তার রাসেল রানা (৩৮) জয়দেবপুর থানাধীন জানাকুর এলাকার আসাদ উল্লার ছেলে।

এ ঘটনায় উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১।


More News Of This Category
bdit.com.bd