• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর বাসনে কুখ্যাত ৫ জন ছিনতাইকারী গ্রেফতার পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার খুচরা বাজারে ২২০০-২৩০০ টাকা এলপিজি, চাপে সাধারণ ক্রেতা টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

সাব্বির হোসেন, গাজীপুর প্রতিনিধি / ৪৩৭ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

সাব্বির হোসেন, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে এক মা তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এবং কেন তিনি এ ঘটনা ঘটিয়েছেন তাৎক্ষনিকভাবে জানা যায়নি। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নেপাড়া এলাকার রেল ক্রসিংয়ে ঘটনা ঘটে। নিহত ওই হাফেজা খাতুন মালা (২৫) গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ সোম (সোম নতুন বাজার) এলাকার মোজাম্মেল হকের মেয়ে। সঙ্গে থাকা দুই শিশু হাফেজা খাতুন মালার সন্তান বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে শিশুদের নাম জানা যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম স্থানীয়দের বরাত দেিয় জানান, সকালে হাফেজা খাতুন মালা পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়নেপাড়া এলাকার রেললাইনের ওপরে তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এসময় চলন্ত ট্রেনের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করেছে। দুই সন্তান নিয়ে হাফেজা খাতুন মালা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে এবং কেন তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি।


More News Of This Category
bdit.com.bd