• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাজীপুরে সাংবাদিক আসাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাভারে মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ২৫ মার্চ কালরাত স্মরণে ধানমন্ডিতে প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী সংসদে জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ বললেন রাষ্ট্রপতি মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজীপুরে তিন দিন ব্যাপী লালন উৎসব

রাজু হাসান - স্টাফ রিপোর্টার: / ১৫৫১ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

 রাজু হাসান – স্টাফ রিপোর্টার:

 

 

এই আত্মদর্শনের বাণী যাঁর সাধনার মূলসুর, সেই মহাসাধক লালন সাঁইজির মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের ২য় বৃহত্তম লালন স্মরণোৎসব ২০২৬ আগামী ৩০ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি গাজীপুরের লোহাগাছিয়া এলাকায় অবস্থিত ফকির খালেক সাঁইজির আখড়াবাড়ি সাধুর বাজারে  অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এ আয়োজন এ বছর ১৪ বছরে পদার্পণ করল। লালন সাঁইজি ধর্ম, বর্ণ ও জাতিভেদের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে জানার সাধনা শিখিয়েছেন। তাঁর দেহতত্ত্ব, আত্মতত্ত্ব ও মানবপ্রেমের দর্শন আজও বাংলার মাটিতে সাধু-বাউলের জীবনচর্চায় জীবন্ত। সেই চেতনার ধারাবাহিকতায় ফকির খালেক সাঁইজির আখড়াবাড়ি দীর্ঘদিন ধরে লালনপন্থি সাধকদের এক গুরুত্বপূর্ণ সাধনাক্ষেত্র হিসেবে পরিচিত। এখানেই লালনের ভাব ও সাধনার সুরে সুর মিলিয়ে চলে আত্মশুদ্ধির নিরব অনুশীলন। এবারের স্মরণোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু-বাউল, লালনভক্ত ও সংস্কৃতিপ্রেমী মানুষ একত্রিত হবেন এই আখড়ার পবিত্র প্রাঙ্গণে। উৎসবে লালনসংগীত পরিবেশন করবেন সুমি লালন ব্যান্ড, রিঙ্কু, শিমুল হাসান,এলিজা পুতুল, সাইদুল ইসলাম সজল, ঐক্যজিৎ এবং আরো অনেক গুণী শিল্পী । তাঁদের কণ্ঠে উচ্চারিত লালনের গান আত্মঅনুসন্ধান ও মানবমুক্তির বার্তাই বহন করবে। আয়োজকের ভাষ্য, এই স্মরণোৎসব কোনো বিনোদনমুখী আয়োজন নয়; এটি লালন সাঁইজির আদর্শে মানুষ গড়ার এক চলমান সাধনা। ফকির খালেক সাঁইজির আখড়াবাড়িকে কেন্দ্র করে এই সাধনার ধারা আগামী দিনেও মানবিক ও আধ্যাত্মিক চেতনার আলো ছড়িয়ে দেবে—এমন প্রত্যাশাই সবার।


More News Of This Category
bdit.com.bd