• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

‎গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর প্রতিনিধি : / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর প্রতিনিধি :
‎
‎গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
‎
‎বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৩টা ৪০ মিনিটের দিকে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার ভোগড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ অভিযান পরিচালনা করে।
‎
‎পুলিশ জানায়, ভোগড়া এলাকার একটি গাড়ির ওয়ার্কশপের সামনে কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মোঃ ইমন শাহরিয়ার (২৮) ও মোঃ শরিফ (২৮) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এ সময় ঢাকা মেট্রো-ড-১৪-০৩৬১ নম্বরের একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
‎
‎গ্রেফতারকৃতদের মধ্যে ইমন শাহরিয়ারের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি এলাকায় এবং শরিফের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ইমন শাহরিয়ারের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা এবং শরিফের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রয়েছে।
‎
‎মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম-এর নির্দেশনায় এসআই মোঃ কামরুল হাসান ও এএসআই মোঃ আলামিন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
‎
‎এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
‎


More News Of This Category
bdit.com.bd