• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

গাজীপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ

গাজীপুর প্রতিনিধি / ২০২ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন বাগিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ জুন) সকালে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সূত্রে জানা যায়, বাগিয়া এলাকার ২৪ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে হানিফ মুন্সি ও হানিফ সরকারের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে হানিফ সরকার তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে হানিফ মুন্সি ও তার লোকজন বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে সংঘর্ষ শুরু হয়। হানিফ মুন্সির দাবি, উক্ত জমির বণ্টননামা তার পক্ষে রয়েছে এবং আদালতে এ নিয়ে মামলা চলমান। তিনি আরও জানান, জমিতে আদালতের ১৪৫ ধারা জারি থাকা সত্ত্বেও হানিফ সরকার সেই নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন। বাধা দিতে গেলে তারা হামলা চালিয়ে তাকেসহ পরিবারের কয়েকজনকে আহত করে বলে তিনি অভিযোগ করেন। অন্যদিকে, হানিফ সরকার নিজেকে ওয়ারিশ সূত্রে জমির মালিক দাবি করে বলেন, স্থানীয় কাউন্সিলর বিষয়টি মীমাংসা করে তার পক্ষে রায় দিয়েছেন এবং জমি বুঝে নেওয়ার জন্য লিখিত অনুমতিও দিয়েছেন। তার অভিযোগ, শনিবার সকালে হানিফ মুন্সি ও তার লোকজন জমিতে থাকা সাইনবোর্ড ভেঙে ফেলে এবং নির্মাণাধীন সীমানা প্রাচীরের ক্ষতিসাধন করে। এ বিষয়ে কোনাবাড়ী থানা পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং উভয় পক্ষকে আইনি প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।


More News Of This Category
bdit.com.bd