• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুরে ফের আওয়ামী লীগ-সমর্থকদের প্রকাশ্য শক্তি প্রদর্শন ‎গাজীপুরে জমির সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ, প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ‎টঙ্গী পশ্চিম থানার অভিযানে অস্ত্র-ইয়াবাসহ ১৬ জন গ্রেপ্তার আর্জেন্টিনার বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখছে কেপ ভার্দে বাসন থানার ১৮ নম্বর ওয়ার্ডে অটোচালকের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি দুবাই থেকে আসা ফ্লাইটে মিলল ৪২ কোটি টাকার সোনা ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা ভুয়া ফ্যাক্টরির ম্যানেজার দেখিয়ে বিএনপির সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র,আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ খান ডে-কেয়ারে শিশু নির্যাতন, গ্রেপ্তার ৫ কর্মী এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা জামায়াত আমিরের

‎গাজীপুরে জমির সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ, প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

গাজীপুর প্রতিনিধি / ৪৩ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

‎গাজীপুর মহানগরের বাসন থানার কড্ডা নান্দুন এলাকায় জমির সীমানা নির্ধারণ করে দেওয়া টিনের বেড়া ভেঙে ফেলা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে চারজনের বিরুদ্ধে বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. হাবিব উল্লাহ (৫৫)।

‎অভিযোগে তিনি জানান, ওয়ারিস ও ক্রয়সূত্রে প্রাপ্ত মোট সাড়ে সাত শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছেন। গত ২৪ মে তিনি দলিল অনুযায়ী জমির সীমানা নির্ধারণ করে টিনের বেড়া নির্মাণ করেন। সে সময় অভিযুক্তদের কেউ কোনো আপত্তি জানাননি।

‎লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে তিনি সন্তানদের স্কুল থেকে আনতে বাইরে গেলে অভিযুক্ত ইউসুফ, ইউনুস আলী, মোস্তাক আলী ও ইমন তার জমিতে প্রবেশ করে টিনের সীমানা বেড়া ভেঙে ফেলেন এবং কয়েকটি খুঁটি খুলে নিয়ে যান। খবর পেয়ে তার স্ত্রী ঘটনাস্থলে গিয়ে কারণ জানতে চাইলে অভিযুক্তরা ওই জমিতে নিজেদের অংশ রয়েছে দাবি করে পুনরায় জমি মাপার কথা বলেন। এ সময় তার স্ত্রী প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎জমির মালিক হাবিবুল্লাহ বলেন আমার স্ত্রী বাড়িতে একাই থাকে, আমি বাড়িতে না থাকার সুযোগে আমার চাচাতো ভাই, ভাতিজা তাদের গাড়ির ড্রাইভারসহ কয়েকজন কতিপয় অজ্ঞাতনামা সন্ত্রাসী প্রকৃতির লোকজন দিয়ে হামলা করে আমার বাড়ির সিমানার বেড়া ভেঙে ফেলে,এসময় আমার স্ত্রী বাঁধা প্রদান করেন, তিনি বলেন আমার স্ত্রী যদি সামনে গেলে তারা আমার স্ত্রীকেও মারধর করতো বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন আইনি ভাবে সমাধান চাই, সমাধান হলে ভালো, না হলে মামলা চলবে, আদালতের মাধ্যমে হলেও সমাধান হবেই।

‎হাবিব উল্লাহ দাবি করেন, অভিযুক্তরা তার চাচাতো ভাই ও ভাতিজা। তাদের এমন কর্মকাণ্ডে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। পারিবারিকভাবে আলোচনা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎এ বিষয়ে বাসন থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

‎উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের মুঠো ফোনে বলেন হাবিবউল্লাহ আমাদের কে না জানিয়ে মধ্য রাতে টিন দিয়ে বেড়া দিয়েছে, আমরা জানার পরে বেড়া ভেঙে দিয়েছি, তিনি বলেন হাবিবউল্লাহর বড় ভাই আহমেদের সাথে কথা হয়েছে আগামী সাপ্তাহে স্থানীয় ভাবে বসে জমি মাফজোখ করে সিমানা নির্ধারণ করা হবে।


‎এবিষয়ে বাসন মেট্রো থানা এএসআই আওলাদ বলেন অভিযোগ পেয়ে তদন্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলাম, বিবাদীরা আমাদেন দেখে পালিয়ে যায়, বিবাদীরা যোগাযোগ না করলে তদন্তের উপরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd