• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার গাজীপুরে আগুনে পুড়লো ৪২ ঘর অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, টহল ও মাদকবিরোধী অভিযান বৃদ্ধি

গাজীপুরে চোর সন্দেহে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধ : / ২৬২ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

গাজীপুর প্রতিনিধ :

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন পারিজাত আমতলা এলাকায় চোর সন্দেহে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোনাবাড়ী মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন। নিহত ব্যক্তির নাম জুয়েল তালুকদার (৪২)। তিনি নেত্রকোনার কেন্দুয়া থানার কালিমুদ্দিনের ছেলে এবং গাজীপুরের কোনাবাড়ী এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন। ঘটনায় আব্দুল হক নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি মো. সালাউদ্দিন জানান, মোবাইল ফোন চুরির সন্দেহে একদল লোক জুয়েল তালুকদারকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


More News Of This Category
bdit.com.bd