• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

গাজীপুরে চুরির ঘটনায় ৪ চোর গ্রেফতার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

গাজীপুর মহানগর প্রতিনিধি : / ২৯৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর মহানগর প্রতিনিধি :

গাজীপুরে বাসায় চুরির ঘটনায় চার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাইকৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকায় বাসন থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর মহানগরীর বাসন থানার পালেরপাড়া এলাকার শুকুর আলীর ছেলে মোঃ আমিরুল ইসলাম (২৬), শ্রীপুর থানার কেওয়া পূর্বখণ্ড এলাকার মোস্তফার ছেলে মোঃ রাকিব (৩৭),গাইবান্ধা সদর থানাধীন দক্ষিণ গেদারী মধ্যপাড়া এলাকার মোঃ শাহজাহানের ছেলে মোঃ আনারুল ইসলাম (২৭), এবং ময়মনসিংহের ধোবাউড়া থানার চারিয়া কান্দা এলাকার বিল্লাল হোসেনের ছেলে কাউসার আহমেদ (২৫)। তাদের মধ্যে রাকিব, আনারুল ও কাউসার গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর নৌশাদ নামে এক চাকরিজীবীর বাসায় চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসা থেকে নগদ ৩০ হাজার টাকা ও একটি Tecno Camon 40 Pro মোবাইল ফোন চুরি করে। নৌশাদ বাদী হয়ে বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে চোরাইকৃত মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। পুলিশের আরো জানায়, ওইদিন বিকেল নৌশাদ ও তার স্ত্রী ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হন। সন্ধ্যা ৫:৪৫টায় বাসায় ফিরে দেখেন ঘরের দরজা খোলা এবং নগদ ৩০,০০০ টাকা, Tecno Camon 40 Pro মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গেছে। বিষয়টি বাসন থানা পুলিশকে জানালে তারা দ্রুত অভিযান শুরু করে। প্রথমে ইটাহাটা এলাকা থেকে মোঃ আমিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকালে শহিদ নামের এক ব্যক্তির বাড়ির ৪ নম্বর কক্ষ থেকে বাকি তিন আসামিকেও গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধারকৃত মোবাইল ফোনের পাশাপাশি আসামিদের হেফাজত থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল পাওয়া গেছে, যার ইঞ্জিন নম্বর ঘষে ফেলা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, মোটরসাইকেলটি তারা চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিজেরা সংরক্ষণ করেছিল। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বাসন থানায় এফআইআর নং-৪২, তারিখ: ৩০/০৯/২০২৫, ধারা ৩৮০/৪১১ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd