• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

গাজীপুরে চারটি চাপাতিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ২৩০ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি) উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার ইটাহাটা কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জিএমপির পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের নির্দেশনায় বাসন থানার এসআই কাজী সামসুজ্জামানের নেতৃত্বে এসআই ইদ্রিস আলী, এএসআই সজীব লোহার কৃষ্ণসহ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে রাসেলের বাড়ির সামনের ইটের সড়কে কয়েকজন অস্ত্রধারীর অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে মোঃ মেহেদী হাসান (২৮) ও আব্দুল ছাত্তার (৩৫) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে চারটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসন থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মেহেদী হাসান গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ছয়টি মামলা রয়েছে। অপরদিকে আব্দুল ছাত্তার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে ইটাহাটা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির দুটি মামলা রয়েছে।

জিএমপি জানিয়েছে, উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এবং তাদের সঙ্গে অন্য কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


More News Of This Category
bdit.com.bd