• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি,আফনান মামুন চৌধুরী :- / ১৯৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি,আফনান মামুন চৌধুরী :-

 

গাজীপুরে আদালতের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। পালানোর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও গাজীপুর সদর মেট্রো থানার পুলিশের যৌথ দল। এ ঘটনায় তার বিরুদ্ধে পলায়নের অভিযোগে নতুন করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রোববার দিনগত রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতে হাজির করার প্রস্তুতিকালে গারদখানায় কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যায় সে। আসামি পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট, সদর মেট্রো থানা পুলিশ এবং র‌্যাবের সমন্বয়ে ব্যাপক অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পালানোর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহ থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, কীভাবে আসামি গারদখানা থেকে পালাতে সক্ষম হয়েছিল, সে বিষয়টি বিভাগীয়ভাবে তদন্ত ও পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd