• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট গাজীপুর বাসনে কুখ্যাত ৫ জন ছিনতাইকারী গ্রেফতার পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার খুচরা বাজারে ২২০০-২৩০০ টাকা এলপিজি, চাপে সাধারণ ক্রেতা টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’

গাজীপুরে খাস পুকুর ভরাটে অভিযানে ১ লাখ টাকা জরিমানা

রাব্বি হোসেন (রবিন) / ৪১৬ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

রাব্বি হোসেন (রবিন)

 

 

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার মোল্লার বাড়ি নামক স্থানে খাস পুকুর ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গত কল সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ভবন নির্মাণের লক্ষ্যে পাইলিংয়ের কাদা-মাটি ও নির্মাণ বর্জ্য ফেলে পার্শ্ববর্তী খাস পুকুর ভরাটের মাধ্যমে জলাধার বিলুপ্ত এবং জমির শ্রেণি পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে একজন ব্যক্তিকে ১ (এক) লক্ষ টাকা জরিমানা করা হয়।এ সময় অভিযুক্ত ব্যক্তি মুচলেকা দিয়ে অবৈধ কার্যক্রম বন্ধ করার অঙ্গীকার করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জলাধার রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category
bdit.com.bd