• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার জঙ্গি হামলার শঙ্কায় সারা দেশে পুলিশের হাই অ্যালার্ট জারি সাংবাদিক তুহিন হত্যার এক বছর: খুনিদের ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন, শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি / ২৬ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কাভার্ডভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম ইয়াসিন আলী (১৭)। তিনি পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে এবং তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের সঙ্গে তিনি গাজীপুরার কাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ইয়াসিন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয় তার।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পুলিশ গাড়িটি জব্দ করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে যায়। পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে এবং মহাসড়ক পারাপারে নিরাপত্তার দাবিতে রোববার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে ব্যস্ত মহাসড়ক পারাপার হন। দীর্ঘদিন ধরে এখানে একটি ফুটওভার ব্রিজের প্রয়োজন থাকলেও তা নির্মাণ করা হয়নি। এক শিক্ষার্থীর প্রাণহানির পর তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদেরও ঘটনাস্থলে খবর দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


More News Of This Category
bdit.com.bd