• শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে: প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার দুই সপ্তাহে এলো ১৪ তেলবাহী জাহাজ, জুনে আসবে ১৬টি মালিকের সম্পত্তি বিক্রি করে ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ এর শ্রমিকদের অবশিষ্ট সকল পাওনাদি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন ডিএনসিসি কোভিড হাসপাতালে হঠাৎ পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর বাসন থানায় অভিযোগ বিয়ের প্রলোভনে সম্পর্ক, নির্যাতন ও জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে। ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রী ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন কাল

গাজীপুরে কবরস্থান থেকে রাতের আধারে চুরি হচ্ছে কঙ্কাল।

বিশেষ প্রতিনিধি,আলমগীর হোসেন / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি,আলমগীর হোসেন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা কালের ভিটা কবরস্থান থেকে রাতের আধারে একাধিক কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। এমন ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি কবরস্থানে যাওয়া কয়েকজন ব্যক্তি দেখতে পান, বেশ কিছু কবরের মাটি খোঁড়া এবং কঙ্কালের বিভিন্ন অংশ উধাও। ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোরচক্র গভীর রাতে কবরস্থানে ঢুকে মৃতদেহের হাড়গোড় চুরি করে নিয়ে গেছে। এলাকার বাসিন্দারা বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। কেউ কেউ বলছেন, কঙ্কাল পাচারকারী চক্র বিদেশে এগুলি পাচার করছে, আবার কেউ মনে করছেন, তান্ত্রিক বা গোপন ধর্মীয় কর্মকাণ্ডের জন্য এই চুরি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।এমন মর্মান্তিক ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াদ জানান, কঙ্কাল চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং চোরচক্র শনাক্ত করতে স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রয়োজনে কবরস্থানের আশপাশে নজরদারি বাড়ানো হবে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, কবরস্থানে পাহারার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এলাকা বাসীর আহ্বান, প্রশাসন যেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেয় এবং মৃতদের কবরের শান্তি ও মর্যাদা রক্ষা নিশ্চিত করে।


More News Of This Category
bdit.com.bd