• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল দলীয় প্রভাবে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদার এরশাদের বিরুদ্ধে গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণ ও নগদ অর্থ লুট

গাজীপুর প্রতিনিধি / ১৮১ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা ৩ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার (৮ মে) রাত ৩ টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় আবুল কালাম নামের এক স্থানীয় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী আবুল কালাম জানান, ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল গেট ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে। পরে মুখোশ পরিহিত ডাকাতরা বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ৩ ভরি স্বর্ণ ও ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম জানান, ডাকাতির ঘটনায় তিনি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত চলছে।


More News Of This Category
bdit.com.bd