• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ৩০৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার আবুল কালামের বাড়ির ভাড়াকৃত একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হাবিবুল্লাহ (২৭), মো. আলমগীর হোসেন (৪৩) ও মো. জয়নাল উদ্দিন (৩৩)। তাদের মধ্যে হাবিবুল্লাহ গাছা থানার কুনিয়া তারগাছ এলাকার বাসিন্দা, আলমগীর হোসেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পশ্চিম দিঘলী এলাকার বাসিন্দা এবং জয়নাল উদ্দিন কুনিয়া তারগাছ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে একটি স্টিলের তৈরি চাপাতি ও একটি স্টিলের তৈরি ছোরা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গাছা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মামলাটি ২৭ সেপ্টেম্বর দায়ের করা হয় এবং এতে The Arms Act, 1878-এর ১৯(ফ) ধারা উল্লেখ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হাবিবুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন আইনে আগে আরও নয়টি মামলা রয়েছে। অপর আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে মানব পাচার ও মাদক আইনে দুটি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd