• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

গাজীপুরের বাসনে ধর্ষণ মামলার আসামি সিয়ামকে খুঁজছে পুলিশ, গ্রেপ্তারে অভিযান অব্যাহত

বাসন প্রতিনিধি / ১৪৭ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

বাসন প্রতিনিধি:

গাজীপুরের বাসন থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার আসামি সিয়াম এখনও গ্রেপ্তারের বাইরে রয়েছে। মামলাটি রুজু হওয়ার পর তার বিরুদ্ধে প্রযোজ্য ধারায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ একাধিকবার তার বাড়িতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, অভিযানে গেলে পুলিশের ওপর বিভিন্ন মহলের মাধ্যমে চাপ সৃষ্টি করা হয় এবং উল্টো মামলার ভয়ভীতি দেখানো হয়।

এছাড়া অভিযোগ রয়েছে, আসামির এক আত্মীয়া সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ হওয়ায় বিভিন্ন সাংবাদিক, নাট্যকার, চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিদের প্রভাব ব্যবহার করে মামলার অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd