• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল ‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার রুহুল কবির রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

গাজীপুরের কোনাবাড়ীতে আইফোনসহ ৪৪টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২

রাব্বি হোসেন (রবিন) / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রাব্বি হোসেন রবিন :

 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৪৪টি চোরাই স্মার্টফোন এবং দুটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর কোনাবাড়ী থানাধীন পূর্বপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালায়। অভিযানকালে চোরাই বলে সন্দেহভাজন ৪৪টি স্মার্টফোন ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মনজুরুল মণ্ডল এবং আশিকুর রহমান বিদ্যুৎ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র চোরাই মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের হেফাজত থেকে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৪টি স্মার্টফোন এবং দুটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চোরাই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd