• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈর মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে ড. ইশরাক আহাম্মেদ সিদ্দিককে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন / ১৮১ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন

গাজীপুর কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে জেলা বিএনপির সদস্য সচিব ড. ইশরাক আহাম্মেদ সিদ্দিককে সংবর্ধনা জানানো হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে নবগঠিত মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সরকার জেলা বিএনপির নেতৃত্ব ও কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাজনীতিতে আমার প্রেরণার উৎস আমার পিতা মরহুম আব্দুর রহমান সরকার। তিনি বিএনপির অন্যতম আস্থাভাজন নেতা এবং জনগণের ভোটে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। চৌধুরী তানভীর আহাম্মেদ সিদ্দিকীর সঙ্গে তার সুসম্পর্ক ছিল। বাবার হাত ধরেই আমার রাজনৈতিক যাত্রা শুরু।আনোয়ার হোসেন সরকার আরো বলেন, পারিবারিকভাবেই আমরা বিএনপির দুঃসময়ে নিবেদিত থেকেছি। বিএনপির সাংস্কৃতিক অঙ্গসংগঠন জাসসের সঙ্গে যুক্ত থেকে আমি দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছি এবং দলকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। নবগঠিত মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় আমি জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ ও কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। “আমার পিতার আদর্শ ও ত্যাগের ভেতর দিয়েই আমি ভবিষ্যতে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করার চেষ্টা চালিয়ে যাব। অনুষ্ঠানে জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের প্রশংসা করেন এবং ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।


More News Of This Category
bdit.com.bd