• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন

গাজীপুরের উদ্যােগে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক এক সেমিনার

আদনান হাসান, বিশেষ প্রতিনিধি গাজীপুর : / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

আদনান হাসান, বিশেষ প্রতিনিধি গাজীপুর :

শহর সমাজসেবা কার্যালয়, গাজীপুরের উদ্যােগে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক এক গুরত্বপূর্ণ সেমিনার (২৬ মে, ২০২৫) জেলা সমাজসেবা কার্যালয়, গাজীপুরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেমিনার বক্তারা প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য উৎপাদন, ব্যবহার,বাজারজাতকরণ এবং সঠিক মূল্যায়নের উপর বিশেষ গুরত্বারোপ করেন। শহর সমাজসেবা কার্যালয়, গাজীপুরের সমাজসেবা অফিসার জনাব মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় এবং জেলা সমাজসেবা কার্যালয়, গাজীপুরের উপপরিচালক জনাব এস. এম. আনোয়ারুল করিমের সভাপতিত্বে এই সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনার ইলিশায় রিছিল, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-৪. গাজীপুর সিটি কর্পোরেশন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব কানিজ ফাতিমা রহমান। সেমিনারে আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ হারুন-অর রশিদ খান, জেলা সমাজসেবা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক জনাব এ. টি. এম. তৌহিদুজ্জামান, প্রবেশন অফিসার জনাব মমতাজ, গাজীপুর সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আব্দুল হামিদ সরকার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জনাব ডাঃ রুবানা আফসান। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব এ,টি,এম তৌহিদুজ্জামান প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জন্য সহজ শর্তে ঋণ সুবিধা ও প্রশিক্ষণ কর্মসূচির প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জনাব শামীমা নাসরীন,শহর সমাজসেবা কার্যালয়, টঙ্গীর সমাজসেবা অফিসার জনাব যোবায়ের আলম,জেলা শিক্ষা অফিসার জনাব মো আল মামুন তালুকদার,জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার জনাব আমিনা খাতুন কণা, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব শাহ সামছুল হক রিপন, মোঃ সাইফুল ইসলাম, এসআরএম আশা এনজিও,গাজীপুর ও প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর অংশীজন। সেমিনারে বক্তারা প্রান্তিক পেশাজীবীদের উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি তাদের পণ্যের সঠিক বিপণন ও ন্যায্য মূল্য প্রাপ্তির ওপর জোর দেন। একইসাথে ক্ষুদ্র ও কুটির শিল্পকে আরও শক্তিশালী করতে সরকারি-বেসরকারি সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়। এই সেমিনারে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd