• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল দলীয় প্রভাবে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদার এরশাদের বিরুদ্ধে গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গরিব দুঃখীর বন্ধু, প্রতিবাদী কণ্ঠস্বর—সাংবাদিক মোঃ মানিক ভাইয়ের জন্মদিন আজ

বিশেষ প্রতিনিধি,আলমগীর হোসেন / ১৮৯ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

বিশেষ প্রতিনিধি,আলমগীর হোসেন

আজ ৭ই এপ্রিল, ১৯৯৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় ভাই, বন্ধু, সহযোদ্ধা এবং সবার প্রিয় মুখ, তরুণ সাংবাদিক মোঃ মানিক। জন্মদিনে তাঁকে জানাই অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা ও অন্তরের গভীর থেকে শুভেচ্ছা। মোঃ মানিক বর্তমানে দেশের প্রথম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত আইপি টেলিভিশন মুভি বাংলা টেলিভিশন-এ প্রোগ্রাম প্রডিউসার হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবনে তিনি পেশাগত দায়িত্ব পালন করছেন নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে, যা তাঁকে করে তুলেছে গণমাধ্যম অঙ্গনের এক উজ্জ্বল মুখ। তাঁর সাংবাদিকতা শুধুমাত্র সংবাদের কাঠামোয় সীমাবদ্ধ নয়—তিনি মানুষের পাশে থাকা, নিপীড়িতের পক্ষে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ করাকে নিজের নৈতিক দায়িত্ব মনে করেন। সমাজের অসহায়, গরিব-দুঃখীদের সহায়তা এবং তাঁদের কণ্ঠস্বর হয়ে উঠতেই যেন তাঁর জন্ম। এজন্যই সাধারণ মানুষের হৃদয়ে তিনি আজ “গরিব দুঃখীর বন্ধু” নামে পরিচিত। তরুণ এই সাংবাদিক শুধু কলমের যোদ্ধা নন, বরং তিনি একজন চিন্তাশীল, মানবতাবাদী ও প্রগতিশীল নেতৃত্বের প্রতীক। তিনি বারবার প্রমাণ করেছেন যে, ন্যায়ের পথে সাহসের সাথে দাঁড়ানোই একজন প্রকৃত সাংবাদিকের পরিচয়। আজকের এই আনন্দঘন দিনে আমরা তাঁর জন্য দোয়া করি—তিনি যেন আরও দীর্ঘ সময় ধরে সমাজের সেবা করতে পারেন, সাংবাদিকতার মাধ্যমে সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে দিতে পারেন। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে তাঁর নেতৃত্ব ও সাংবাদিকতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আমাদের বিশ্বাস। শুভ জন্মদিন মোঃ মানিক ভাই—আপনার জীবন হোক আলোকিত, সাফল্যমণ্ডিত ও মানবতার ছোঁয়ায় অনুপ্রাণিত।


More News Of This Category
bdit.com.bd