• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামীকাল থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ: মোশাররফ হোসেনের পাশে দাঁড়ালেন ইসমাইল হোসেন রনি শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধ, গণমাধ্যমকে নির্দেশনা মানতে হবে বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রেখে ঠিকাদার নিয়োগ দিল গাসিক প্রশাসক হাসানুল হক ইনুর ১০ বছর কারাদণ্ড শ্রীপুরে বনের জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার বনকর্মী, গাড়ি ভাঙচুর আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে জাপানকে হারিয়ে শেষ ষোলতে ব্রাজিল ‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড়

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

ডেক্স রিপোর্ট / ১১৮ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

ডেক্স রিপোর্ট :

 

 

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণকে অবাধ তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত এক সভার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, “সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে চাই। আমাদের তথ্য মন্ত্রণালয় গঠিত হওয়ার সময় তথ্যপ্রযুক্তি-ভিত্তিক গণমাধ্যম ছিল না। এখন তথ্যপ্রযুক্তি-ভিত্তিক গণমাধ্যমের বিস্তার হয়েছে, তবে তার সঙ্গে খাপ খাওয়ানো এখনও সম্পূর্ণভাবে সম্ভব হয়নি।” তিনি আরও বলেন, “আমি দায়িত্ব নিয়েছি। সরকারের নীতিনির্ধারণী সঙ্গে পরামর্শ করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবো।” এদিনের সভার আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ-এর চেক বিতরণ করেন। এই কর্মসূচিতে ৬১ জন দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি ২ কোটি ১৭ লাখ টাকার চেক পেয়েছেন।


More News Of This Category
bdit.com.bd