• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামীকাল থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ: মোশাররফ হোসেনের পাশে দাঁড়ালেন ইসমাইল হোসেন রনি শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধ, গণমাধ্যমকে নির্দেশনা মানতে হবে বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রেখে ঠিকাদার নিয়োগ দিল গাসিক প্রশাসক হাসানুল হক ইনুর ১০ বছর কারাদণ্ড শ্রীপুরে বনের জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার বনকর্মী, গাড়ি ভাঙচুর আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে জাপানকে হারিয়ে শেষ ষোলতে ব্রাজিল ‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড়

খাল খনন কর্মসূচি‌ ১৬ মার্চ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেক্স রিপোর্ট / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

ডেক্স রিপোর্ট 

দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করা হবে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, ১৬ মার্চ প্রধানমন্ত্রীর উদ্বোধনের পাশাপাশি একই দিনে দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একযোগে এই কর্মসূচির সূচনা করবেন। পানিসম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, এটি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়; বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের একটি বড় রাজনৈতিক অঙ্গীকার।

মীর শাহে আলম আরও জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে যন্ত্রপাতির ব্যবহার সীমিত রেখে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সাধারণ শ্রমিকদের দিয়ে করানো হয়। এতে গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এ কর্মসূচিতে শুধু শ্রমিক নয়, স্বেচ্ছাসেবী সংগঠন এবং হাইস্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে দেশ গড়ার এই উদ্যোগে সরাসরি অংশগ্রহণের সুযোগ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অতীতে খাল খনন প্রকল্পের নামে অর্থ আত্মসাতের যে অভিযোগ ছিল, তা রোধে এবার কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জনসম্পৃক্ততা বাড়ানো হলে অনিয়মের সুযোগ কমে যাবে। স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা সরাসরি মাঠে উপস্থিত থেকে কাজ তদারকি করবেন। সাধারণ মানুষ নিজের চোখে কাজের অগ্রগতি দেখলে দুর্নীতির সুযোগ থাকবে না বলেও তিনি দাবি করেন।


More News Of This Category
bdit.com.bd