• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

‎কোনাবাড়ীতে জাতীয় পার্টি নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

‎নিজস্ব প্রতিবেদক: / ২৮০ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
‎

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় বিশিষ্ট সমাজ সেবক ও জাতীয় পার্টি নেতা নাসির উদ্দিন পালোয়ান হত্যা মামলায় আলোচিত পলাতক আসামি মিনহাজ শেখ কে (২৫) গ্রেফাতর করেছে যৌথবাহিনি।
‎‎শনিবার (২ আগস্ট) সকাল ১১ টার সময় মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিনহাজ শেখ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভোলারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। সে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ভাড়াবাসায় বসবাস করে কিশোর গ্যাং এর নেতৃত্ব দিতো বলে জানাযায়।
‎শনিবার (২ আগস্ট) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
‎নাসির উদ্দিন পালোয়ান মহানগরীর কোনাবাড়ী থানার জরুন ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ছিলেন।
‎‎মামলার এজহার সূত্রে জানাযায় গত ২৭ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসির উদ্দিন পালোয়ান ও তার পরিবারের ৬-৭ জন সদস্যের ওপর সশস্ত্র হামলা চালায় কিশোর গ্যাং এর সদস্যরা। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নাসির উদ্দিন পালোয়ানকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩৫ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
‎এঘটনায় নিহতের ছেলে মোঃ শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
‎গাজীপুর মেট্রোপলটিন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।


More News Of This Category
bdit.com.bd