• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা পূবাইলে কেমিক্যাল কারখানায় আগুন সুজয় পালকে হাসপাতালে দেখতে গেলেন কাউন্সিলর পদপ্রার্থী তাজুল ইসলাম মিলটন কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী মেহনতী মানুষের আস্থাভাজন আলহাজ্ব তানভীর সিরাজ গাজীপুরে গড়ে উঠা টর্চার সেল নিয়ে এমপির গুরুতর অভিযোগ! গাজীপুর চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মনোনীত হওয়ায় এম পি  মজিবুর রহমানকে বাসন থানা বিএনপির শুভেচ্ছা গাজীপুর শ্রীপুরে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল পবিত্র আশুরার তারিখ প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, পদ হারালেন ছাত্রদল নেতা

কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : / ৩২ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

 

প্রধানমন্ত্রী তারেক রহমান দু’দিনের সফরে আগামী ২১ জুন (রোববার) মালয়েশিয়া যাচ্ছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি এই দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন।

২১ ও ২২ জুন প্রধানমন্ত্রী কুয়ালালামপুরে অবস্থান করবেন। এরপর ২৩ জুন তিনি মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশে রওনা হবেন। দেশে ফিরবেন ২৬ জুন।

আসিয়ান (ASEAN) অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের ‘লুক ইস্ট’ (Look East) নীতির অংশ হিসেবে মালয়েশিয়াকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি খাত, হালাল ফুড, ব্লু ইকোনমি এবং মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান, কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজতর করা এবং প্রবাসী শ্রমিকদের অধিকার ও বৈধতা নিয়ে বিশেষ আলোচনা হতে পারে। সফরকালে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (MoU) ও নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন। ভূরাজনৈতিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর চীন সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে তৃতীয় একটি দেশকে বেছে নেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরের খুঁটিনাটি চূড়ান্ত করতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বেইজিং সফর করেছেন। সেখানে তিনি চীনের উপপররাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক কূটনীতির দিকনির্দেশনা আরও স্পষ্ট হয়ে উঠবে।


More News Of This Category
bdit.com.bd