• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ বাসনে ২০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার গাজীপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম

কালীগঞ্জে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু আটক

রাব্বি হোসেন (রবিন) / ১৩০ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

রাব্বি হোসেন (রবিন)

 

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ ফাতেমা আক্তার মিতু (৩২) মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন এর দিক-নিদের্শনায় কালীগঞ্জ থানার এস আই কামরুল ইসলাম, এস আই ইব্রাহিম শেখ, এস আই হায়াতুর ও এ এস আই ইনসান সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ থানা এলাকার বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির বাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির স্ত্রী মাদক সম্রাজ্ঞী ফাতেমা আক্তার মিতুকে আটক করে। পরে তার বাড়ির রান্না ঘর থেকে মাটির নিচে ড্রামে লুকানো অবস্থায় ২ কেজি ওজনের ৯ পেকেট ও ১ কেজি ওজনের ২ পেকেটে মোট ১১ পেকেটে ২০ কেজি গাজা উদ্ধার করেন। সংবাদ লেখা পর্যন্ত থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির বাড়ীতে অভিযান পরিচালনা করে নাহিদ দর্জির স্ত্রী ফাতেমা আক্তার মিতুকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd