• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি রিম্পা র‍্যাবের হাতে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১০৫ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

ডেস্ক রিপোর্ট

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি মোছা. রিম্পা (২১) অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৯ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে র‍্যাব-২ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যান রিম্পা। এরপর শুক্রবার কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করা হয়, কারাগারের প্রাচীর টপকে তিনি পালিয়ে যান।

কারাগারের একটি বিশ্বস্ত সূত্র জানায়, বন্দি পালিয়ে যাওয়ার সময় কারাগার প্রাঙ্গণে ফ্লাডলাইটের আলোয় কারা স্টাফদের ফুটবল টুর্নামেন্ট চলছিল। এ সময় উঁচু ওয়াচ টাওয়ারে দায়িত্বে থাকা কয়েকজন কারারক্ষীও খেলা দেখায় ব্যস্ত ছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়েই রিম্পা কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।

সূত্র আরও জানায়, বন্দি গণনার (গুনতি) সময় রিম্পার অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি প্রথমে কারা কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

জানা গেছে, চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে সাজাভোগ করছিলেন।

এদিকে, পালিয়ে যাওয়ার তিন দিনের মাথায় রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব-২। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


More News Of This Category
bdit.com.bd