• শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে: প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার দুই সপ্তাহে এলো ১৪ তেলবাহী জাহাজ, জুনে আসবে ১৬টি মালিকের সম্পত্তি বিক্রি করে ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ এর শ্রমিকদের অবশিষ্ট সকল পাওনাদি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন ডিএনসিসি কোভিড হাসপাতালে হঠাৎ পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর বাসন থানায় অভিযোগ বিয়ের প্রলোভনে সম্পর্ক, নির্যাতন ও জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে। ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু

ককটেল  ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ছয় জন 

রাসেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার: / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

রাসেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

রাজশাহীর মোহনপুর থানাধীন জাহানাবাদ ইউপির কোটালিপাড়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর সাথে কৃষক রফিকুল ইসলাম (৪৮) দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। দীর্ঘদিন ধরে চলমান বিরোধটি উভয় পক্ষের মাঝে নিষ্পত্তির জন্য ২২ মে বেলা ১২ টার টার দিকে জাহানাবাদ ইউনিয়ন পরিষয়ে মোহনপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ এর নেতৃত্বে গন্যমান্য ব্যক্তিবর্গ সালিশে বসেন। এসময় ইউনিয়ন পরিষদের ভেতর দুটি মোটরসাইকেলে কয়েকজন লোক সন্দেহ জনকভাবে ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটক করে দেশীয় অস্ত্র শস্ত্র ও স্কুলব্যাগে ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পায়। এরপর তাদেরকে ইউনিয়ন পরিষদের দেতলার একটি কক্ষে আটকে রাখা হয়। মোহনপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্র সস্ত্র ও স্কুলব্যাগে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেন। এঘটনায় আটক ব্যক্তিরা হলেন মোহনপুর থানাধীন নওপাড়া গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আলিফ হোসেন (১৮), রাজশাহী নগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে সোহাগ আহমেদ (২৯), চন্দ্রিমা থানাধীন শালবাগান এলাকার বাবলার ছেলে বাপ্পি (৩০), পাপ্পু (২৮), মুনসুর রহমানের ছেলে মিনহাজুল ইসলাম সোহান (২৬) পবা থানাধীন শ্রীপুর গ্রামের বেলাল হোসেন এর ছেলে মোঃ মারুফ মোর্তুজা (২৭) কে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশ দুই মোটরসাইকেল জব্দ করে। মোহনপুর থানা কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, দেশীও অস্ত্র বাদে স্কুল ব্যাগে ২৫/৩০ টির মত ককটেল পাওয়া গেছে। বোম ডিস্পোজাল ইউনিট ককটেল গুলি নিস্ক্রিয় করতে কাজ করছে। দলের নেতৃত্ব দেন আমিনুল ইসলাম, এসআই মোদাস্বের ইসলাম। ওসি আতাউর রহমান আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে, কালো ও লাল রঙের ৪ টি ককটেল নিস্ক্রিয় করার পর আলামত জব্দ করা হয়েছে রাসায়নিক পরীক্ষার জন্য ।


More News Of This Category
bdit.com.bd