• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
জঙ্গি হামলার শঙ্কায় সারা দেশে পুলিশের হাই অ্যালার্ট জারি সাংবাদিক তুহিন হত্যার এক বছর: খুনিদের ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন, শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবি প্রধান গাজীপুরের কোনাবাড়ীতে আইফোনসহ ৪৪টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ বাসন থানার বিশেষ অভিযানে পুলিশ আক্রান্ত ও মাদক মামলার ৫ আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার

এসকর্ট সার্ভিসের নামে প্রতারণা করে হাজারো যুবককে নিঃস্ব করছে এই শুভ

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ বেলাল হোসেন / ১৭০ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ বেলাল হোসেন

 

এসকর্ট সার্ভিস বা কল গার্ল সার্ভিস নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে নানান রকম ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোতে রয়েছে সুন্দরী নারীদের ছবি ও ব্যক্তিগত বিভিন্ন তথ্য। ওয়েবসাইটে দেয়া নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করলে যে কেউ অর্থের বিনিময় সুন্দরী মেয়েদের সাথে সময় কাটাতে পারবে। এই সকল তথ্য দেখে উঠতি বয়সী কিছু যুবক এদের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে। সম্প্রতি গাজীপুর চৌরাস্তা এলাকার আশরাফুল ইসলাম নামে এক যুবক এই ধরনের এসকর্ট সার্ভিসের ফাঁদে পড়ে বড় অংকের অর্থ হারানোর অভিযোগ করেছে। জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসকর্ট সার্ভিস এর বিজ্ঞাপন দেখে ওয়েবসাইটে দেয়া ০১৬৪৭৩০৫১৬১ এই নাম্বারে যোগাযোগ করেন আশরাফুল ইসলাম। তারপর শুভ নামে এই ব্যক্তি বিভিন্ন সুন্দরী মেয়েদের ছবি দেখিয়ে আশরাফুল ইসলামকে অফার করে লং ড্রাইভে যাওয়া এবং একান্তে সময় কাটানোর বিনিময় ৪০ হাজার টাকা চাই শুভ। এই টাকার অর্ধেক অগ্রিম পরিশোধ করতে হবে এবং বাকি অর্ধেক কাজের সময় দিতে হবে। লোভে পড়ে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ০১৮৬৫৮৫৩৯৫৩ এই নাম্বারে বিশ হাজার টাকা পাঠিয়ে দেয় আশরাফুল ইসলাম। এরপর থেকেই শুরু হয় লুকোচুরির খেলা। এরপর আবারো অর্থ দাবী করে এবং বলে টাকা না দিলে ভিডিও কলে কথা বলার ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া হবে। সম্প্রতি ঢাকায় সিআইডির হাতে গ্রেফতার হয় এসকর্ট সার্ভিস প্রতারক দলের দুই সদস্য। এদের মারফত জানা যায় এরা দীর্ঘদিন যাবত এই ধরনের প্রতারণা করে আসছে। বিশেষ অ্যাপ ব্যবহার করে নারী কন্ঠে কথা বলে আকৃষ্ট করছে ঐ সকল যুবকদের। লোকলজ্জার ভয়ে অনেকেই প্রতারণার শিকার হয়েও আইনের সহযোগিতা চান না এই সুযোগে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নিঃস্ব হচ্ছে হাজারো উঠতি বয়সী যুবক।


More News Of This Category
bdit.com.bd