• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টা গাজীপুরের বাসনে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১ বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ বাসনে ২০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার গাজীপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

এআইকে ভয় পান না সানি লিওন, আনছেন নিজের ‘এআই অ্যাভাটার’

Reporter Name / ৭৪৮ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন:

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি যেন তারকাদের কাছে হুমকিস্বরূপ। সুযোগ পেলেই এই প্রযুক্তি ব্যবহার করে শোবিজের অনেক তারকাকে নিয়েই তৈরি করা হচ্ছে ‘ডিপফেক’ ভিডিও। তবে এআইকে ভয় পান না বলিউড অভিনেত্রী সানি লিওন। শুধু তাই নয় নিজেই নিজের ‘এআই অ্যাভাটার’ সবার সামনে আনতে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী।

চারদিকে এখন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে গেল রব উঠেছে। কেউ বলছেন চাকরি গেল, কেউ বলছেন শিল্প আর সৃজনশীল মন গেল। বিশেষ করে বিনোদনজগতের অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। হলিউডে রীতিমতো আন্দোলন হয়েছে এআইভিত্তিক অভিনেতা বা কণ্ঠশিল্পীদের ব্যবহার করার বিরুদ্ধে।

সাম্প্রতিক সময়ে পুরো বিশ্বেই এআই মডেল, সংবাদ পরিবেশক বা পারফরমারদের কদর বাড়ছে। কিন্তু সবার মতো এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নেতিবাচক ধারণা রাখতে নারাজ ভারতীয় অভিনেত্রী সানি লিওনি।

সানি বলেন, এখনই সময় এই আধুনিক প্রযুক্তি কাজে লাগানোর। আর এ ক্ষেত্রে প্রথম ধাপ হিসেবে তিনি নিজের আদলে এ আই অ্যাভাটার তৈরি করেছেন যাকে যোগ্য পারিশ্রমিক দিয়েই কাজ দিতে হবে। তিনি বলেন, একই সঙ্গে বিভিন্ন কাজ অর্থাৎ মাল্টিটাস্কিং করা সহজ হবে এতে।আর এভাবে তিনি বেছে নিতে পারবেন যে কোন কাজটি এআইয়ের কম্মো নয়, আর সেটিকে গুরুত্ব দিয়ে করতে পারবেন।

বর্তমানে বহুল প্রতীক্ষিত কেনেডি মুভির মুক্তির অপেক্ষায় আছেন সানি। এই মুভিটি বিভিন্ন উৎসবে প্রশংসা পেয়েছে। এ ছাড়া একটি তামিল মুভিও আসছে এই অভিনেত্রীর।


More News Of This Category
bdit.com.bd