• রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস ঈদযাত্রায় ১০ দিনে পদ্মা সেতুতে রেকর্ড ৬১ কোটি টাকা টোল আদায় রাতে বাংলাদেশের আকাশে দেখা যাবে বিরল চাঁদ ‘ব্লু মুন’ নাফ নদে ইয়াবা ছিনতাই, গোলাগুলি জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন। চাঁদা না দেওয়ায় বাড়ি দখলের হুমকি সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ময়মনসিংহে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান-ও মহিলা ভাইস চেয়ারম্যানগনের শপথ গ্রহণ 

Reporter Name / ৪৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ।

বুধবার (২৬ জুন) ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া শপথ শেষে নতুন জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব ও সংগীতা রানী সাহা ভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

শপথ শেষে ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে নেমে সর্বসাধারণকে শুভেচ্ছা জানান তারা। এ সময় স্ব স্ব প্রার্থীর কর্মী, সমর্থকেরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানের শেষে উপজেলা সদরে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।


More News Of This Category
bdit.com.bd