• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

উত্তেজনার মাঝে ইরানের শহরজুড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন

Reporter Name / ৯৩ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে শক্তি প্রদর্শনে নেমেছে ইরান। দেশের বিভিন্ন শহরে প্রকাশ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান জানাচ্ছে তেহরান।

বুধবার (২২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, রাজধানী তেহরানের একটি প্রধান চত্বরে ‘ঘদর’ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত জনতা ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগান দেয়। পাশাপাশি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একজন কমান্ডার মজিদ মৌসাভিকে তেলআবিবে হামলার আহ্বান জানানো হয়।

একই সময়ে তেহরানের আরেকটি বড় চত্বরে ‘খোররামশাহর-৪’ নামের আরেকটি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। সেখানে ওই ক্ষেপণাস্ত্রের সঙ্গে লক্ষ্য হিসেবে কাতারের একটি গ্যাস কোম্পানির ছবি সংযুক্ত করা ছিল।

তেহরানের বাইরে দেশের দক্ষিণাঞ্চলের সিরাজ, উত্তর-পশ্চিমের তাবরিজ এবং মধ্যাঞ্চলের যানযান শহরেও একই ধরনের ক্ষেপণাস্ত্র প্রদর্শনের আয়োজন করা হয়।


More News Of This Category
bdit.com.bd