• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার রুহুল কবির রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাভারে ফের প্রেশার কুকার উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর

উত্তরা থেকে সনদপত্র জালিয়াতি চক্রের মূলহোতা গ্রেফতার

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার : / ১৮০ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার :

 

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সনদ, পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম ও নাগরিক সনদসহ রাষ্ট্রীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের মূলহোতা মোঃ সাগর আলী (৪০) কে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম। আজ বুধবার (২১ মে ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ৫:২৫ ঘটিকায় উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত হতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের জাল সনদ, স্ট্যাম্প, সীলমোহর, ফরম ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাগর আলী একটি সুসংগঠিত জালিয়াতি চক্র পরিচালনা করে আসছিল। চক্রটি সরকারি-বেসরকারি বিভিন্ন নকল সনদপত্র তৈরি করে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে আজকের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের জাল সনদ, স্ট্যাম্প, সীলমোহর, ফরম ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়াও, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ ও নিবিড় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd