• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানকে হারিয়ে শেষ ষোলতে ব্রাজিল ‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড় তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা

ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

ডেক্স রিপোর্ট / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

 

 

শেষে হলো ঈদুল ফিতরের ছুটি। এতে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে সচিবালয়। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিসে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ)  সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই তিনি দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন এবং ব্যস্ত সূচি অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন।

জানা গেছে, সকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, চলমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

এরপর বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে একটি বিশেষ বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে, ঈদের ছুটি শেষে সরকারি অফিস, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

উল্লেখ্য, গত ২১ মার্চ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাতদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার।


More News Of This Category
bdit.com.bd