• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

ইপিআইর টিকা কিনতে ৪১২ কোটি টাকার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : / ২৮ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক   

জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় প্রয়োজনীয় টিকা কিনতে ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১০ জুন) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির ২৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইপিআই কর্মসূচির আওতায় টিকা সংগ্রহের প্রস্তাব উত্থাপন করে স্বাস্থ্যসেবা বিভাগ। দেশের টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং সময়মতো টিকা সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব টিকা কেনা হবে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এর মাধ্যমে টিকা সংগ্রহ করা হবে। এ ক্ষেত্রে ইউনিসেফ ক্রয়কারী ও সরবরাহকারী—উভয় সংস্থার দায়িত্ব পালন করবে।

কর্মকর্তারা বলেন, দেশের টিকাদানের হার বজায় রাখা এবং ইপিআই কর্মসূচির আওতায় টিকার নিরাপত্তা নিশ্চিত করতে এই ক্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সংক্রামক ও প্রতিরোধযোগ্য বিভিন্ন রোগ থেকে সুরক্ষায় জাতীয় টিকাদান কর্মসূচি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


More News Of This Category
bdit.com.bd