• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

আ. লীগ আমলের ডিবি-ডিএমপি কর্মকর্তাদের সম্পদ অনুসন্ধানে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক : / ২৯ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

 

শেখ হাসিনার শাসনামলে গত ১৭ বছর ধরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও ডিএমপিতে কর্মরত কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এসএম জুলফিকুর আলী জুনু। শুক্রবার (১ মে) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

আবেদনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষ্ক্রিয়তা ও তদন্তে বিলম্বের বিষয়টি তুলে ধরে অভিযোগগুলোর দ্রুত নিষ্পত্তিতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

রিটে বলা হয়েছে, সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকলেও তা কার্যকরভাবে তদন্ত করা হয়নি। এর ফলে জনমনে আস্থাহীনতা তৈরি হয়েছে এবং আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠেছে।

এতে অভিযুক্তদের সম্পদের বিস্তারিত হিসাব যাচাইয়ের নির্দেশ দেওয়ার পাশাপাশি দুদককে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার আবেদনও করা হয়েছে।

রিটকারী আইনজীবীর ভাষ্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ দীর্ঘদিন ঝুলে থাকা গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকিস্বরূপ। তাই দ্রুত তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও জানান, এ বিষয়ে হাইকোর্টে রিটটির শুনানির তারিখ শিগগিরই নির্ধারণ হতে পারে।


More News Of This Category
bdit.com.bd