• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

আমাদের দেখা তানভীর ভাই…!

নিজস্ব প্রতিবেদক / ২৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

তানভীর ভাই বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি যখন হোন তখন বিএনপির অবস্থা আজকের মতো রমরমা ছিলো না। বিএনপির জন্য পরিবেশ ছিল প্রতিকূল। তবে হাজারো প্রতিকূলতার মাঝেও বিএনপির প্রতিটি মিছিল মিটিং তানভীর ভাইয়ের সরব উপস্থিতি – তৎকালীন রাষ্ট্রীয় বাহিনী ও সরকার দলের মামলা হামলা উপেক্ষা করে নেতৃত্ব দিয়েছেন জানান দেওয়ার মতো। একতরফা আমি আর ডামি দ্বাদশ নির্বাচন বন্ধের দাবিতে ২০২৩সালে বিএনপির ঘোষিত হরতাল অবরোধে গাজীপুরের মাটিতে বাসনের আওয়ামী জাদরেল নেতাদের রক্তচক্ষু উপেক্ষা করে মোটামুটি বড় পরিসরে প্রথম মশাল মিছিল হয় তানভীর সিরাজ ভাইয়ের নেতৃত্বে। পরপর অনেকগুলো মিছিল করেন তানভীর ভাই নেতৃত্ব দিয়ে। ২০২৪সালের ৭জানুয়ারির ডামি নির্বাচন কে কেন্দ্র করে বাসনে বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হোন – তাঁদের জামিনের ব্যবস্থা তো করেছেই। তাছাড়াও নেতাকর্মীদের জামিন শুনানীর কয়েকদিন তানভীর ভাইয়ের ব্যারিস্টার কন্যা স্ব শরীরে হাইকোর্টে গিয়েছেন। ২০২৪সালে মার্চের শুরুতে নির্বাচন কে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান, গাজীপুর মাটিতে প্রথম বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ ভাই ই করে। নেতাকর্মীদের খোঁজ খবর তানভীর ই রাখছে। ছাত্রজনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ ৪ঠা আগস্ট গাজীপুরের প্রাণকেন্দ্র চান্দনা চৌরাস্তায় আ.লীগ কে হটিয়ে ছাত্রজনতা যখন দখলে নেয় – তখন চৌরঙ্গীর পাদদেশে অল্পকয়েকজন গাজীপুর বিএনপির নেতার দেখা গিয়েছে তারমধ্যে সর্বাঙ্গে ছিলেন আমাদের তানভীর ভাই। সেদিন বাসনের নিবাসী বিরাট বিরাট নেতাদের দেখা যায় নি – দেখা গিয়েছে তানভীর সিরাজ ভাইকে। আমাদের তানভীর ভাই আপনার অনাগত ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইলো – আমি আছি ভাই আপনার সাথে।­


More News Of This Category
bdit.com.bd