• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট গাজীপুর বাসনে কুখ্যাত ৫ জন ছিনতাইকারী গ্রেফতার পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার খুচরা বাজারে ২২০০-২৩০০ টাকা এলপিজি, চাপে সাধারণ ক্রেতা টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’

আজও মধ্যপ্রাচ্যের ৩৩টি ফ্লাইট বাতিল

ডেক্স রিপোর্ট / ১৫৯ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

ডেক্স রিপোর্ট :

 

 

মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সোমবার (৯ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, এ কারণে ৩৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বেবিচক সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েছে। যথাক্রমে— ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং সোমবার (৯ মার্চ) ৩৩টি। এ পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৫টি। সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েত এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (ইউএই) ৪টি, জাজিরা এয়ারের (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাইয়ের (ইউএই) ৪টি, বিমানের (বাংলাদেশ) ৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বাংলাদেশ) ৪টি।বেবিচক কর্মকর্তারা জানান, যাত্রীদের নিরাপদ ও নিয়মিত যাত্রা নিশ্চিত করতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ফ্লাইট পুনর্নির্ধারণের চেষ্টা চালাচ্ছেন।


More News Of This Category
bdit.com.bd