• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

অন্ধ লোককে মাদক সংক্রান্তে আটকের পর ঘুষ গ্রহণের অভিযোগ গাজীপুর ডিবি পুলিশের বিরুদ্ধে

ইয়াছিন গাজী,গাজীপুর জেলা সংবাদদাতা : / ২৩৩ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

ইয়াছিন গাজী,গাজীপুর জেলা সংবাদদাতা :

 

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ৫৫ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধীকে মাদক সংক্রান্তে আটক করে ২৭ হাজার টাকা উৎকোচ গ্রহণের অভিযোগ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি দক্ষিণের ইন্সপেক্টর নজরুল ও এসআই মোঃ জহিরুল ইসলাম ভূইয়াসহ সঙ্গীয় ফোর্সের বিরুদ্ধে। গত বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৭ টায় এঘটনা ঘটে। আটক হওয়া ব্যক্তিরা হলো- মহানগরীর গাছা থানার ৩৮ নং ওয়ার্ডের দক্ষিণ খাইলকৈর হিন্দু বাড়ির মোড় এলাকার অন্ধ ব্যক্তি মফিজ উদ্দিন সম্রাট এবং তার সহযোগী মালেক। তারা দীর্ঘদিন যাবত মাদক সেবন করে আসছে।জানা যায়, ইন্সপেক্টর নজরুল ও এসআই জহিরুলের সমন্বয়ে একটি ডিবির টিম সাদা পোশাকে খাইলকৈর এলাকায় অভিযানে যায়। এসময় দৃষ্টি প্রতিবন্ধী সম্রাট ও তার সহযোগীকে মাদক সংক্রান্তে আটক করে ২৭ হাজার টাকা উৎকোচ গ্রহণ করা সংক্রান্তে দৃষ্টি প্রতিবন্ধীর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এঘটনায় মহানগরীর বিভিন্ন এলাকায় সমালোচনার ঝড় উঠে। এ বিষয়ে আটক হওয়া দৃষ্টি প্রতিবন্ধী সম্রাটের সহযোগী আঃ মালেক সাথে মুঠোফোনে যোগাযোগ করলে উনি জানান, উনি ও তার মালিক মাদক সেবন করে। তাদের কাছে ৫শ টাকার গাজা ছিল। ডিবি পুলিশ পরিচয়ে তাদেরকে আটক করে বগারটেক ব্রিজের পূর্ব পাশে নিয়ে যায়। উনার কাছ থেকে ৫ হাজার ও দৃষ্টি প্রতিবন্ধী সম্রাটের পকেটে থাকা ২২ হাজার টাকা এসআই জহিরুল নিয়ে নেয়। পরে তাদের প্রতিবেশী আমির কন্ট্রাক্টার আরো ৫ হাজার টাকা ঘুষ দিয়ে ২ ঘন্টা পর ছাড়িয়ে নিয়ে আসে। স্থানীয় সূত্রে আরো জানা যায়, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে আটক করে উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়ায় পুলিশের প্রতি জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেই সাথে পুলিশের প্রতি সাধারণ মানুষের পুলিশের প্রতি আস্তা হ্রাস পেয়েছে। এধরণের অসৎ পুলিশ অফিসারদের কারণে দিন দিন পুলিশ বাহিনীর উজ্জ্বল ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। পুলিশের ভাবমূর্তি ফিরে আনতে পুলিশে উর্ধ্বতন কর্তৃপক্ষ তদারকি বৃদ্ধি করার দাবি স্থানীয়দের। এঘটনার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি দক্ষিণ বিভাগের এসআই জহিরুল ইসলাম ভূইয়ার কাছে জানতে চাইলে উনি আটক করে ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করে দৃষ্টি প্রতিবন্ধী সম্রাটকে মাদকসহ গ্রেফতার করতে ইন্সপেক্টর নজরুলের নেতৃত্বে অভিযানে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে পুলিশের এই কর্মকর্তার বক্তব্যের সাথে স্থানীয়দের বক্তব্যের কোন মিল পাওয়া যায় নি।


More News Of This Category
bdit.com.bd